বিআইডব্লিউটিএতে প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
বিআইডব্লিউটিএতে প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) প্যানেল আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিআইডব্লিউটিএর পক্ষে সুপ্রিম কোর্ট এবং ঢাকা ও নারায়ণগঞ্জস্থ নিম্ন আদালতগুলোয় মামলা পরিচালনার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম ও সংখ্যা

পদের নাম: প্যানেল আইনজীবী। পদসংখ্যা: অনুল্লেখিত।

প্রয়োজনীয় অভিজ্ঞতা

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আইন পেশায় প্র্যাকটিসের ন্যূনতম ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিম্ন আদালতে বিআইডব্লিউটিএর প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্যও আইন পেশায় প্র্যাকটিসের ন্যূনতম ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেতন-ভাতা

মামলা পরিচালনার জন্য কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হারে ফি প্রাপ্য হবেন।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘পরিচালক, এস্টেট ও আইন বিভাগ (তৃতীয় তলা), বিআইডব্লিউটিএ ভবন, ১৪১-১৪৩ মতিঝিল বা/এ, ঢাকা’ বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২২ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শর্তাবলী

  • নিয়োগপ্রাপ্ত প্যানেল আইনজীবী বাংলাদেশের কোনো আদালতে অত্র কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে পারবেন না।
  • কর্তৃপক্ষের স্বার্থের পরিপন্থি বিষয়ে কাউকে আইনগত পরামর্শ প্রদান করতে পারবেন না।