বাবার চেয়ারের স্মৃতি: আবেগঘন বার্তা মাসুদ সাঈদীর
বাবার চেয়ারের স্মৃতিতে আবেগঘন বার্তা মাসুদ সাঈদীর

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী তার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতি স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে দেওয়া সেই পোস্টে তিনি সংসদে বাবার বসার চেয়ারের স্মৃতি তুলে ধরেছেন।

পোস্টের বিবরণ

মাসুদ সাঈদী লিখেছেন, প্রতিদিন জাতীয় সংসদে আসি, সংসদের কার্যক্রমে অংশগ্রহণ করি এবং আমার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করি। নির্বাচনী এলাকার উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংসদে কথা বলি এবং মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে যাই। এলাকার মানুষের ব্যক্তিগত ও সামাজিক প্রয়োজনে সুপারিশ নিয়ে সংসদে স্থাপিত মন্ত্রী-সচিবদের অফিসে যাই।

তিনি আরও লেখেন, নানা কাজে সময় চলে যায়, কিন্তু আমার মন পড়ে থাকে একটি চেয়ারের দিকে। চেয়ারটা বারবার দেখি, তবুও মন ভরে না। আমার তকদির অসম্ভব রকমের ভাল, আলহামদুলিল্লাহ, কেননা আমি সংসদে আব্বার বসে যাওয়া চেয়ারটার মাত্র তিনটি চেয়ার পরেই বসি। আহ্, কি সৌভাগ্য আমার!

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চেয়ারের গুরুত্ব

মাসুদ সাঈদী বলেন, এটাতো সেই চেয়ার, যে চেয়ারে বসে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বাংলাদেশ পরিচালনায় অংশগ্রহণ করেছিলেন। এটাতো সেই চেয়ার, যে চেয়ারে বসে কুরআনের কথাগুলো বজ্রকণ্ঠে তুলে ধরতেন। এটাতো সেই চেয়ার, যে চেয়ারে বসে দেশের কল্যাণে ও উন্নয়নে কথা বলতেন।

তিনি শেষে বলেন, চেয়ারটা দেখি, বারবার দেখি, চোখের পানি ফেলি, হাহাকার করি। আহা! আজ যদি আব্বা থাকতেন, আজ যদি আব্বা এই সংসদে থাকতেন!

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ