এসএসসি পরীক্ষায় প্রক্সি: তরুণের এক বছরের কারাদণ্ড
এসএসসি পরীক্ষায় প্রক্সি: তরুণের এক বছরের কারাদণ্ড

বরিশালের উজিরপুর উপজেলার একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত তরুণের পরিচয়

মো. তাফসির ইসলাম (১৯) নামের ওই তরুণকে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে।

ঘটনার বিবরণ

জানা গেছে, মঙ্গলবার চলমান এসএসসি পরীক্ষায় ধামুরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি অন্য এক পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) পরীক্ষায় অংশ নিতে গেলে কর্তৃপক্ষ তাকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি ব্যবস্থা

এ সময় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের বক্তব্য

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাশত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ