ফেনীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তি
ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিমি বৃষ্টি, জলাবদ্ধতা

ফেনী শহরে টানা এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এক ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে শহরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বৃষ্টিপাতের পরিমাণ ও সময়

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩টায় জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে।

জলাবদ্ধ এলাকা

জানা গেছে, টানা বর্ষণের ফলে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার (এসএসকে) সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো। দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন পণ্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জলাবদ্ধতা নিরসনে কার্যক্রম

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, টানা বর্ষণের ফলে ড্রেন ও খাল দিয়ে পানি ধীরগতিতে নামছে। তাই শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতা নিরসনে ফেনী পৌরসভার ১২টি টিম কাজ করছে। আগামী এক ঘণ্টার মধ্যে সড়ক ও পাড়া-মহল্লার পানি নেমে যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ