যশোরের কেশবপুরে এক মর্মান্তিক ঘটনায় মেয়ের হাতে মা গৌরি রানী অধিকারী (৭০) খুন হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে কেশবপুর উপজেলা শহরের সাহাপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেয়ে দীপ্তি রানী অধিকারী (৫০) পুলিশ গ্রেফতার করেছে।
ঘটনার বিবরণ
কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, কয়েকদিন আগে দীপ্তি রানী অধিকারী বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে গভীর রাতে তিনি একটি শক্ত ভারী বস্তু (বঁটির কাঠের অংশ) দিয়ে গৌরি রানী অধিকারীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের পদক্ষেপ
ওসি আরও বলেন, খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত দীপ্তি রানী অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।



