অর্থাভোগে আদালতে যেতে না পারা মানুষের জন্য ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প চালু
অর্থাভোগে আদালতে যেতে না পারা মানুষের জন্য লিগ্যাল এইড ক্যাম্প

হয়রানির শিকার হয়েও অর্থাভাবে আদালতে যেতে না পারা মানুষের জন্য ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প চালু করেছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রীর বক্তব্য

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, ভুক্তভোগীরা এখন থেকে বিনা পয়সায় আইনজীবী সেবা পাবেন এবং এর সব খরচ বহন করবে সরকার। হটলাইনে যোগাযোগ করলেই আইনজীবী নিয়োগসহ প্রয়োজনীয় আইনি সহায়তা পাওয়া যাবে। তিনি বলেন, মামলা করতে গিয়ে মানুষকে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। এই উদ্যোগের মাধ্যমে সেই ভোগান্তি ও ব্যয় কমবে। একই সঙ্গে মিথ্যা মামলার প্রবণতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

সেবার মান ও উদ্দেশ্য

মন্ত্রী আরও বলেন, লিগ্যাল এইড ক্যাম্পের মাধ্যমে দেওয়া সেবার সমাধান আদালতের সমপর্যায়ের হবে। সরকারের লক্ষ্য আইনগত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি উল্লেখ করে তিনি জানান, মামলার জট কমাতে লিগ্যাল এইড কর্মসূচির আওতায় ছোটখাটো বিরোধ মীমাংসায় মিডিয়েশন ব্যবস্থাও রাখা হয়েছে। এতে আদালতের বাইরে সমাধানের সুযোগ তৈরি হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা না নেওয়ার অভিযোগ

থানায় মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ মামলা গ্রহণ না করলে ভুক্তভোগীরা সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে যেতে পারেন, প্রয়োজনে উচ্চ আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে। অনুষ্ঠান শেষে মন্ত্রী ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প সেবা প্রদান করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ