গৌরব-আকাঙ্ক্ষার দাম্পত্য ভাঙন: লক-আপে প্রকাশ বিচ্ছেদের সিদ্ধান্ত
গৌরব-আকাঙ্ক্ষার দাম্পত্য ভাঙন: লক-আপে প্রকাশ

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা ও অভিনেতা গৌরব খান্নার দাম্পত্যে ভাঙনের সুর বেজেছে। দীর্ঘদিন ধরে চলা দাম্পত্য কলহের পর এখন তারা বিচ্ছেদের পথে হাঁটছেন। সম্প্রতি 'লক-আপ সিজন ২'-তে এসে আকাঙ্ক্ষা নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

বিচ্ছেদের কারণ ও সন্তান ইস্যু

গৌরব খান্না 'বিগ বস ১৯'-এ জয়ী হয়েছিলেন। সেই রিয়্যালিটি শোতে আকাঙ্ক্ষা উপস্থিত হয়ে জানিয়েছিলেন, তিনি সন্তান চান না। অন্যদিকে গৌরব সন্তান চান বলে জানান। এই বিষয়টি নিয়েই দম্পতির মধ্যে সমস্যা তৈরি হয়েছিল বলে নেটিজেনদের ধারণা। তবে এ বিষয়ে এখনো নীরব রয়েছেন গৌরব।

নতুন সম্পর্কে জড়াতে অনিচ্ছুক আকাঙ্ক্ষা

'লক-আপ সিজন ২'-এ প্রতিযোগী শ্রেয়া কালরা আকাঙ্ক্ষাকে প্রশ্ন করেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কি আবার প্রেমে পড়তে চান? জবাবে আকাঙ্ক্ষা বলেন, তিনি এখন নতুন সম্পর্কে জড়াতে চান না। তিনি বলেন, 'আমি আমার স্বাধীনতাকে উপভোগ করতে চাই। খুব অল্প বয়সেই আমার বিয়ে হয়েছিল। মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেছিলাম। তাই সত্যি বলতে— তেমনভাবে জীবনটা উপভোগই করা হয়নি। নতুন কিছু খোঁজার সুযোগও পাইনি। একটি ভালো সম্পর্কে ১০ বছর কাটানোর পর, আমি এবার নিজের জন্য কিছু সময় পেয়েছি। এবার নতুন কিছু খুঁজতে পারব। তাই এ মুহূর্তে আমি আর কোনো নতুন সম্পর্কে জড়াতে চাই না।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি বিচ্ছেদের পথে দম্পতি

এর আগে জানুয়ারি মাসে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল। 'লকআপ'-এ আকাঙ্ক্ষা জানান, গত এক বছর ধরে তারা আলাদা থাকছেন। এখনো তাদের মধ্যে কথাবার্তা হয় ঠিকই, কিন্তু দাম্পত্য আর এগিয়ে নিয়ে যাবেন না বলে জানান তিনি। তিনি বলেন, 'আর প্রেম নয়; এখন শুধুই জীবনকে উপভোগ করতে চান তিনি।' অভিনেত্রী আরও বলেন, 'গৌরবের সঙ্গে আইনি মতে বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। গৌরব ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিক্রিয়া ও ভক্তদের স্তম্ভিত হওয়া

সামাজিক মাধ্যমে যাদের সুখী দম্পতি হিসেবে দেখা যায়, তাদের সম্পর্কে এমন খবর শুনে স্তম্ভিত হয়ে যান সবাই। আকাঙ্ক্ষা জানান, বিষয়টি এতদিন জনসমক্ষে আসেনি। বলতে বলতে গলা কেঁপে যায় অভিনেত্রীর। আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। অন্যেরা সান্ত্বনা দিতে থাকেন তাকে।