বরিশালে দ্বিতীয় প্রেমিকাকেও বাসায় এনে খুন করল হিমু
বরিশালে দ্বিতীয় প্রেমিকাকেও বাসায় এনে খুন করল হিমু

বরিশাল নগরীতে প্রেমিকাকে বাসায় ডেকে এনে হত্যা করে পালিয়েছে প্রেমিক। বৃহস্পতিবার দুপুরে নগরীর মুন্সিগ্রেজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ঝালকাঠি শহরের কাটপট্টি এলাকার বাসিন্দা মিল্টন আকনের ছেলে হিমুর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল কলাপাড়া উপজেলার শাহিন হাওলাদারের মেয়ে সানজিদা কবির আনিতার। তারা দুজনেই বরিশাল নগরীতে ভাড়া বাসায় বসবাস করতেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর মুন্সিগ্রেজ বরইতলা গলির রাফি মঞ্জিলে রাফির বাসায় দেখা করতে আসেন আনিতা। দুপুর দেড়টার দিকে আনিতাকে হত্যা করে পালিয়ে যায় হিমু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী হত্যাকাণ্ড

একাধিক সূত্র থেকে জানা যায়, এর আগেও ঝালকাঠিতে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে তাকে হত্যা করে এই হিমু। ওই ঘটনায় হিমুর বিরুদ্ধে ঝালকাঠি আদালতে হত্যা মামলা চলমান আছে।

প্রতিক্রিয়া

প্রেমিক হিমুর মা জাহানারা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে আনিতার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সকালে আমাদের বাসায় আসে আনিতা। দুপুর দেড়টার দিকে হিমুর রুমে আনিতার লাশ দেখে ভয় পেয়ে যাই। তখন হিমু বাসা থেকে পালিয়ে গেছে।

আনিতার বড় বোন বলেন, এবার নার্সিং কলেজে ভর্তি হয়েছিল আমার বোন। সেই কারণে বরিশালে থাকত আনিতা। হিমুর সঙ্গে কয়েক মাস ধরে প্রেমের সম্পর্কে জড়ায় আনিতা। বৃহস্পতিবার সকালে বাসা থেকে হিমুর সঙ্গে দেখা করার কথা বলে বের হয়। এর পর দুপুরে খবর পাই আমার বোনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন তিনি।

পুলিশের কার্যক্রম

হত্যাকারীকে ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি আল মামুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ