বায়রায় চার মাসের জন্য প্রশাসক নিয়োগ
বায়রায় চার মাসের জন্য প্রশাসক নিয়োগ

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। চার মাস মেয়াদে এই নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের বিস্তারিত

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার সই করা আদেশে মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে ২৮ এপ্রিল থেকে চার মাসের জন্য বায়রার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্ব ও কর্তব্য

নিয়োগপ্রাপ্ত প্রশাসক দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কারণ ও প্রেক্ষাপট

উল্লেখ্য, বায়রার বর্তমান প্রশাসকের মেয়াদ আগামী ২৭ এপ্রিল শেষ হচ্ছে। সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিধিবদ্ধ কাঠামোর আওতায় সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ