রামিসা হত্যা মামলার রায় শুনতে আদালতে শিশুটির বাবা
রামিসা হত্যা মামলার রায় শুনতে আদালতে বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার রায় শুনতে আদালতে উপস্থিত হয়েছে নিহত শিশুটির বাবা।

আদালতে উপস্থিতি

রবিবার (৭ জুন) সকালে ১১টার দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করবেন। এজন্য সকাল সাড়ে ১০টার দিকে মামলার বাদী ও ভুক্তভোগী শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা আদালত উপস্থিত হয়েছেন। তার সঙ্গে পরিবারের বেশ কয়েকজন সদস্যও উপস্থিত হয়েছেন।

আইনজীবীদের উপস্থিতি

আলোচিত এই মামলার রায়ের দিনে আদালতে উপস্থিত আছেন মামলার প্রসিকিউশন পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু এবং আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহসহ অন্যান্য আইনজীবীরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ