বিরোধী দলের তালিকা চায় সরকার, জুলাই সনদের পথে হাঁটার প্রতিশ্রুতি
বিরোধী দলের তালিকা চায় সরকার, জুলাই সনদের পথে হাঁটবেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার বিরোধী দলের কাছ থেকে সংবিধান সংশোধন কমিটির সদস্য তালিকা পাওয়ার অপেক্ষায় রয়েছে। তাদের কাছ থেকে তালিকা পেলেই জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের কাজ শুরু হবে। রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবিধান সংশোধন কমিটি গঠন

আইনমন্ত্রী জানান, সংসদ অধিবেশনের শেষ সেশনের আগে বিরোধী দলকে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে সাতজন, স্বতন্ত্র প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজন এবং বিরোধী দলের কাছ থেকে পাঁচজন সদস্য রাখার প্রস্তাব করা হয়। বিরোধী দল জানিয়েছে, তারা সামনের সেশনে তাদের তালিকা জানাবে। মন্ত্রী বলেন, 'আমরা অপেক্ষায় আছি, তাদেরটা পেলেই সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে হাঁটব।'

অধ্যাদেশ প্রসঙ্গে

বাতিল হওয়া অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সম্পর্কে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সেগুলো বাতিল করা হয়নি, বরং উপস্থাপন করা হয়নি। তিনি জানান, আরও যাচাই-বাছাই চলছে। ইতিমধ্যে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন আইন নিয়ে ফাস্ট কনসাল্টেশন করা হয়েছে। অনেক সুপারিশ এসেছে, সেগুলো যাচাই-বাছাই করে দ্রুত সময়ের মধ্যে সম্ভব হলে সামনে আনা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রামিসা হত্যা মামলা

রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, সরকারের হাতে যতটুকু সময় ও ক্ষমতা ছিল, তা প্রয়োগ করেছে। এক সপ্তাহের মধ্যেই চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে। বাকিটা আদালতের কাজ, আদালতকে সহযোগিতা করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সোমবার আদালত খুললে প্রথম দিনেই মামলার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রাখা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, 'আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আদালত ন্যায়বিচারের স্বার্থে যা মনে করবেন, তাই করবেন। তবে সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিবেচনায় আদালত সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনায় নেবেন বলে মনে করি।'