মসজিদে বেহেশতের টিকিট বিক্রি বন্ধে সচেতনতার আহ্বান আইনমন্ত্রীর
মসজিদে বেহেশতের টিকিট বিক্রি বন্ধে সচেতনতার আহ্বান

আইন, বিচার ও সংসদমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে। মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য

শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মৌলবাদ ও মাদকের বিরুদ্ধে সতর্কতা

আইনমন্ত্রী বলেন, শৈলকুপার এই অঙ্গনে মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে একটি শক্তি। এই অঙ্গনের সাবেক ছাত্র হিসেবে অনুরোধ থাকবে, আপনারা সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে এই সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম, ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ