মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য
মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিয়ে নাসীরুদ্দীনের মন্তব্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক একটি মহিষ নিয়ে সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এটি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর দূরদর্শী ও রণকৌশলী পদক্ষেপ। পাশাপাশি প্রাণিসম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর প্রাণীর প্রতি অসীম ভালোবাসা ও সাহসিকতার দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করেন।

ফেসবুক পোস্টে যা বললেন

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, সরকার এর মাধ্যমে জানান দিয়েছে যে, এই সরকারের হায়ার করা পররাষ্ট্রমন্ত্রী মি. খলিল সাহেব আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছেন, তার ধারাবাহিকতায় এই মহিষ কূটনীতি।

চুক্তির নিদর্শন

তিনি আরও লেখেন, চুক্তি অনুযায়ী এই সরকারকে আমেরিকার স্বার্থ রক্ষা করতে হবে, তারই নিদর্শন হিসেবে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে দেশবাসীকে দেখার এবং প্রতিনিয়ত স্মরণ করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, যারা পশুপ্রেমী, তাদের মন জয় করেছেন। বাংলাদেশের চিড়িয়াখানাকে সমৃদ্ধশালী করেছেন। আমেরিকা-বাংলাদেশ চুক্তিকে টেকসই করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারতীয় প্রভাব

অন্যদিকে ভারতীয় গো-রক্ষা আন্দোলনকেও প্রভাবিত করে মি. মোদির পক্ষ থেকেও ধন্যবাদ আদায় করেছেন। এবং এই কূটনৈতিক পিআর উদ্যোগের মাধ্যমে কিছু অর্থনৈতিক স্বাবলম্বিতাও অর্জন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আনন্দ শোভাযাত্রার দাবি

সবশেষে তিনি লেখেন, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রাণী মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অর্থায়নে প্রতিটি ইউনিটে আনন্দ শোভাযাত্রা ও অভিনন্দন মিছিল আয়োজনের জোর দাবি জানাচ্ছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ