ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ, এক যুবক গণপিটুনিতে আহত
ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ, এক যুবক গণপিটুনিতে আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মনির হোসেন হিরো (২২) নামের অভিযুক্ত এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত অপর অভিযুক্ত সোহেল (২২) পলাতক রয়েছেন।

ঘটনার বিবরণ

শুক্রবার (২২ মে) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় স্থানীয় বাসিন্দা ও মাদকাসক্ত হিসেবে পরিচিত মনির হোসেন হিরো ও সোহেল নামের দুই যুবক শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে নির্যাতন করে।

শিশুটির শারীরিক অবস্থা

কিছু সময় পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের প্রতিক্রিয়া

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই শিশুটির মা বিষয়টি বুঝতে পারলেও লোকলজ্জার ভয়ে প্রথমে কাউকে কিছু জানাননি। পরে শিশুটির শারীরিক অবস্থা বেশি খারাপ হতে থাকলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মনির হোসেন হিরোকে ধরে গণপিটুনি দেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহাবুব আলম বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ নদীপথে ট্রলারে করে ঘটনাস্থলে রওনা হয়েছে। এলাকাটি মুন্সিগঞ্জের সীমানার খুব কাছাকাছি। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।