জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যায় দুই পুলিশের মৃত্যুদণ্ড
জুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোট ২৮ জন আসামির মধ্যে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন সাজা দেওয়া হয়েছে।


