সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর হাইকোর্টে
হাইকোর্ট সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন মঞ্জুর করেছেন। তত্ত্বাবধায়ক সরকার রায় জালিয়াতি ও হত্যাসহ চারটি মামলায় এই জামিন দেওয়া হয়েছে। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও মো. সগীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।


