সীতাকুণ্ডে ব্যাপক অভিযান: ৩ হেলিকপ্টার, ৩১৮৩ সদস্য, ১২ আটক
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সালিমপুর এলাকায় সন্ত্রাসী ও সশস্ত্র অপরাধীদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। তিন হেলিকপ্টার, ১২ ড্রোন ও ৩১৮৩ সদস্যের এই অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে এবং বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


