মিরপুরে ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যু
মিরপুরে ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ছেলেকে হামের টিকা দিতে নেওয়ার পথে ভ্যান থেকে পড়ে নার্গিস খাতুন (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের ভুড়াপাড়া কলেজের পাশে ভ্যান থেকে পড়ে আহত হন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত নার্গিস খাতুন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। স্বামী আশরাফুল ইসলাম জানান, সকালে নার্গিস তার ছেলেকে হামের টিকা দেওয়ার জন্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর খবর আসে যে তিনি ভ্যান থেকে পড়ে আহত হয়েছেন। প্রথমে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখান থেকে একটি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশের বক্তব্য

ওসি শহিদুল ইসলাম বলেন, ভ্যান থেকে পড়ে গুরুতর আহত ওই নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ