এক সপ্তাহে দ্বিতীয়বার কিউবায় ব্ল্যাকআউট, বিদ্যুৎ সংকট তীব্র
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো অন্ধকারে ডুবে গেছে কিউবা। পুরোনো অবকাঠামো ও যুক্তরাষ্ট্রের তেল অবরোধের চাপে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী হাভানাসহ সারাদেশে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত।


