২০২৬ সালের মধ্যে ১১টি নতুন পণ্য আনতে পারে অ্যাপল, আইফোন ১৮ প্রোতে বড় পরিবর্তনের আভাস
অ্যাপলের বড় পরিকল্পনা: ২০২৬ সালের মধ্যে ১১টি নতুন পণ্য

অ্যাপলের বড় পরিকল্পনা: ২০২৬ সালের মধ্যে ১১টি নতুন প্রযুক্তিপণ্য বাজারে আনতে পারে

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল চলতি বছরে বড় পরিসরে পণ্য উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে নতুন আইফোনসহ প্রায় ১১টি প্রযুক্তিপণ্য বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। সম্ভাব্য এই তালিকায় ট্যাবলেট, কম্পিউটার, পরিধানযোগ্য যন্ত্র এবং স্মার্ট হোম পণ্যও রয়েছে। এ বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও বাজার–বিশ্লেষকদের মতে, বছরজুড়ে ধাপে ধাপে নতুন পণ্য উন্মোচনের পরিকল্পনা অ্যাপলের গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে।

আইফোন ১৮ প্রো সিরিজে নকশা ও ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আইফোন ১৮ প্রো সিরিজ। প্রাথমিক তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো ম্যাক্সসহ এই সিরিজে নকশা ও ক্যামেরা প্রযুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। জানা গেছে, আইফোনের পর্দার নিচে ফেস আইডি প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামনে নতুন নকশা আনার চেষ্টা করছে অ্যাপল। এতে বর্তমানে ব্যবহৃত ডায়নামিক আইল্যান্ডের প্রয়োজনীয়তা কমে যেতে পারে। এমনকি সেটি পুরোপুরি বাদও পড়তে পারে।

আইফোন ১৮ প্রো সিরিজে ক্যামেরা ব্যবস্থায়ও নতুনত্ব আনার ইঙ্গিত মিলেছে। প্রো মডেলের একটি লেন্সে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হতে পারে। এ প্রযুক্তি দিয়ে ছবির আলো ও ডেপথ আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া কম আলোয় উন্নত মানের ছবি তোলার জন্য নতুন সেন্সর ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন সিরিজের আইফোনে এ২০ প্রো প্রসেসর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এর ফলে গতি ও শক্তি দক্ষতা বাড়ার পাশাপাশি আইফোনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষমতাও বাড়বে। আকারে বড় ব্যাটারি যুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় প্রো ম্যাক্স মডেলের পুরুত্ব কিছুটা বাড়তে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভাঁজযোগ্য আইফোনসহ নতুন পণ্যের সম্ভাবনা

আইফোন প্রো সিরিজের বাইরে অ্যাপল একটি ফোল্ডেবল বা ভাঁজযোগ্য আইফোন তৈরি নিয়েও কাজ করছে বলে জানা গেছে। এই ফোনের ভেতরে বড় পর্দা থাকলেও বাইরে একটি ছোট পর্দা থাকতে পারে। মাল্টিটাস্কিংয়ের জন্য এতে বিশেষ সফটওয়্যার থাকবে।

আইপ্যাডের লাইনআপেও পরিবর্তনের আভাস মিলেছে। আইপ্যাড ১২ এ নতুন প্রজন্মের দ্রুতগতির চিপ ও অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত করা হতে পারে। পাশাপাশি আইপ্যাড মিনি সংস্করণে ওএলইডি ডিসপ্লে ও উন্নত নির্মাণশৈলী যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ম্যাক কম্পিউটার ও পরিধানযোগ্য ডিভাইসের হালনাগাদ

ম্যাক কম্পিউটার সিরিজও হালনাগাদ করার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। ম্যাক স্টুডিও, ম্যাক মিনি এবং আইম্যাকে নতুন এম৫ প্রসেসর যুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি। এ ছাড়া নতুন নকশার ম্যাকবুক প্রো মডেলে থাকতে পারে ওএলইডি পর্দা। পরিধানযোগ্য ডিভাইসেরও নতুন সংস্করণ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং অ্যাপল ওয়াচ আলট্রা এর হালনাগাদ সংস্করণ বাজারে আনা হতে পারে।

স্মার্ট হোম পণ্যেও নজর

শুধু ব্যক্তিগত প্রযুক্তিপণ্য নয়, স্মার্ট হোম পণ্যের দিকেও জোর দিচ্ছে অ্যাপল। আর তাই নতুন স্মার্ট হোম হাবের পাশাপাশি অ্যাপল টিভি ও হোমপডের হালনাগাদ সংস্করণ উন্মোচন করা হতে পারে। ভার্চ্যুয়াল সহকারী সিরির উন্নত ও ব্যক্তিগত সংস্করণ বাজারে আনার পর এসব পণ্য উন্মোচন করতে পারে অ্যাপল।

সূত্র: ইন্ডিয়া টুডে