নোয়াখালীতে স্কুলছাত্রকে পিটিয়ে ভিডিও টিকটকে ছড়ানোর অভিযোগ
নোয়াখালীতে স্কুলছাত্রকে পিটিয়ে ভিডিও টিকটকে ছড়ানোর অভিযোগ

নোয়াখালীর সেনবাগে এক স্কুলছাত্রকে মারধরের ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। বুধবার (২৪ জুন) বিকালে ভিডিওটি স্থানীয়দের নজরে আসে।

ঘটনার বিবরণ

সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা এলাকার কাশেম খালাসি বাড়িসংলগ্ন একটি কালভার্টের উপর এ ঘটনা ঘটে। মারধরের শিকার মাশরাফি ইব্রাহীম (১৬) অর্জুনতলা ইউনিয়নের উত্তর গোরকাটা এলাকার সৌদি প্রবাসী নুরুল আজমের ছেলে। সে স্থানীয় বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

ভুক্তভোগীর বক্তব্য

ভুক্তভোগী মাশরাফি অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যায় সেনবাগ বাজার থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কাদরা ইউনিয়নের ইমনের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য তার সাইকেলের গতিরোধ করে। পরে তারা তার কাছে সিগারেট ও টাকা দাবি করে। একপর্যায়ে একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাহির সঙ্গে তার বিরোধ রয়েছে দাবি করে তাকে বেধড়ক চড়-থাপ্পড় শুরু করে। এ সময় হামলাকারীরা ঘটনার ভিডিও ধারণ করে; যা পরে টিকটকে ছড়িয়ে দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাশরাফি আরও জানায়, পরে বিষয়টি রাহিকে জানালে সে জানায়- মারধরের ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এ বিষয়ে সে কিছুই জানে না।

পুলিশের অবস্থান

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন বলেন, ভিডিওটি এখনো পুলিশের নজরে আসেনি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ