প্রযুক্তি খাতে সমন্বিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে ৬টি ক্যাটাগরির পদে মোট ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
পদের বিবরণ
১. ট্রেইনি এক্সিকিউটিভ (সেলস)
পদসংখ্যা: ৩০০। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত যেকোনো বিষয়ে। অভিজ্ঞতা: সর্বোচ্চ এক বছর গ্রহণযোগ্য, তবে নতুনরাও আবেদন করতে পারবেন। বেতন: শিক্ষানবিশকালে ১৫,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২০,৫০০ টাকা।
২. গ্রাফিক ডিজাইনার
পদসংখ্যা: ৪। যোগ্যতা: ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। অ্যাডোবি ফটোশপ ও ইলাস্ট্রেটরে দক্ষতা, টাইপোগ্রাফি ও কালার থিওরি সম্পর্কে ভালো ধারণা এবং শক্তিশালী পোর্টফোলিও থাকতে হবে। বেতন: ১৫,০০০–৩০,০০০ টাকা।
৩. ভিডিও এডিটর
পদসংখ্যা: ৪। যোগ্যতা: ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস বা ক্যাপকাটে দক্ষতা। শর্ট ফর্ম কনটেন্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বেতন: ১৫,০০০-৩০,০০০ টাকা।
৪. গুগল অ্যাডস এক্সপার্ট ও এসইও স্পেশালিস্ট
পদসংখ্যা: ৪। যোগ্যতা: ডিজিটাল মার্কেটিং, এসইও বা গুগল অ্যাডসে অভিজ্ঞতা অগ্রাধিকার। শক্ত ইংরেজি দক্ষতা থাকলে নতুনরাও আবেদন করতে পারবেন। বেতন: ১৫,০০০-৩০,০০০ টাকা।
৫. ইন্টারন্যাশনাল সেলস কমিউনিকেটর
পদসংখ্যা: ৮। যোগ্যতা: ইংরেজি যোগাযোগে দক্ষ। সেলস বা ক্লায়েন্ট কমিউনিকেশনে অভিজ্ঞতা থাকলে ভালো, তবে নতুনরাও আবেদন করতে পারবেন। বেতন: ১৫,০০০-৩০,০০০ টাকা।
৬. সেলস অ্যাসোসিয়েট
পদসংখ্যা: ৫। যোগ্যতা: ইংরেজিতে ভালো দক্ষতা। নতুন স্নাতকেরাও আবেদন করতে পারবেন। বেতন: প্রতিযোগিতামূলক বেতনকাঠামো।
আবেদনের নিয়ম
https://career.betopiagroup.com/candidate/jobs ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
- ১ নম্বর পদ: ২৩ জুন ২০২৬
- ২–৫ নম্বর পদ: ৩১ মে ২০২৬
- ৬ নম্বর পদ: ১০ জুন ২০২৬
বিস্তারিত জানতে ভিজিট করুন https://career.betopiagroup.com/candidate/jobs ওয়েবসাইটে।



