সিলেটে অপরাধীদের শনাক্তে ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হবে
সিলেটে অপরাধীদের শনাক্তে ফেস রিকগনিশন ক্যামেরা

সিলেট নগরীতে অপরাধীদের শনাক্ত করতে ফেস রিকগনিশন ক্যামেরা বসানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, খুব শিগগিরই শহরের সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব ক্যামেরা স্থাপন করা হবে।

ঈদ অনুদান বিতরণ অনুষ্ঠানে মন্ত্রীর বক্তব্য

রোববার (২৪ মে) বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান বিতরণ শেষে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, সম্প্রতি সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ঘটে যাওয়া বেশ কিছু অপরাধের বিষয়ে পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কোরবানির চামড়া সংগ্রহ নিয়ে মন্তব্য

কোরবানির চামড়া সংগ্রহ না করার বিষয়ে সিলেটের কওমী মাদরাসাগুলোর ঘোষণার প্রসঙ্গে মন্ত্রী বলেন, চামড়ার সংরক্ষণে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য মাদরাসাসহ স্থানীয় প্রশাসন তথা সকলেই তৎপর রয়েছেন। তিনি চামড়াকে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাই কোরবানির পর চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ