প্রিমিয়াম স্মার্টফোনের ঈদ বাজার
ঈদের কেনাকাটায় স্মার্টফোনের বাজেট যদি ৫০ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে থাকে, তাহলে আকর্ষণীয় নকশা, শক্তিশালী ক্যামেরা ও প্রসেসরসহ নানা প্রিমিয়াম ফিচারের মডেল পাওয়া যাচ্ছে। ঢাকার খুচরা বাজার ঘুরে কিছু জনপ্রিয় ফোনের কারিগরি দিক ও দাম তুলে ধরা হলো।
১. ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস
ফোনটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পর্দা রয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট প্রসেসরে চলে এটি। পেছনে ৫০, ৫০ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। আইপি৬৪ রেটিং ও পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দাম ৫৪ হাজার ৯৯৯ টাকা।
২. অপো রেনো১৫ এফ ৫জি
১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পর্দা। স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসরে চলে। ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পেছনে ৫০, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং। দাম ৫৪ হাজার ৯৯৯ টাকা।
৩. ভিভো ভি৭০ এফই
মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৩ ইঞ্চি অ্যামোলেড পর্দা। পেছনে ২০০ ও ৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আইপি৬৮/আইপি৬৯ রেটিং, পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং। দাম ৫৬ হাজার ৯৯৯ টাকা।
৪. স্যামসাং গ্যালাক্সি এ৩৭ ৫জি
১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পর্দা। এক্সিনোস ১৪৮০ প্রসেসর। পেছনে ৫০, ৮ ও ৫ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, সামনে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আইপি৬৮ রেটিং, পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। দাম ৫৯ হাজার ২৯৯ টাকা।
৫. অনার ৪০০
৫০০০ নিটস পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড পর্দা। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। পেছনে ২০০ ও ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৮০ ওয়াট সুপারচার্জিং। পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা।
৬. রিয়েলমি ১৫ প্রো ৫জি
১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি ওলেড হাইপারগ্লো ৪ডি কার্ভড প্লাস পর্দা। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। সামনে ও পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং। পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা।
৭. শাওমি রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি
৬.৮৩ ইঞ্চি অ্যামোলেড পর্দা। স্ন্যাপড্রাগন প্রসেসর। পেছনে ২০০ ও ৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আইপি৬৫/আইপি৬৮ রেটিং, পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০০ ওয়াট আলট্রা ফাস্ট চার্জিং। দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা।
৮. আইফোন ১৬ই
৬.১ ইঞ্চি ওলেড পর্দায় আঙুলের ছাপ ও দাগ প্রতিরোধক আবরণ। অ্যাপল এ১৮ প্রসেসর (৬-কোর সিপিইউ)। পেছনে ৪৮ ও ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সামনে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ১২৮ গিগাবাইট স্টোরেজ। দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা।



