১০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন: ঈদে কেনার আগে জেনে নিন
১০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন: ঈদ কেনাকাটায় সঙ্গী

ঈদুল ফিতর আসতে আর মাত্র কয়েক দিন বাকি। ইতিমধ্যে নিজের ও প্রিয়জনের জন্য কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন অনেকে। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রয়োজন বা স্টাইল অনুযায়ী স্মার্টফোন কেনার পরিকল্পনাও করেছেন কেউ কেউ। বিশেষ করে যাঁদের বাজেট সীমিত, তাঁদের জন্য বাজারে ১০ হাজার টাকার মধ্যে বিভিন্ন কোম্পানির স্মার্টফোন পাওয়া যাচ্ছে। রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং মলের বিভিন্ন বিক্রয়কেন্দ্র ঘুরে ১০ হাজার টাকার মধ্যে থাকা ফোনগুলোর ক্যামেরা, পর্দার আকার, প্রসেসর ও দাম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।

১. আইটেল এ৫০সি

যাঁরা খুব কম বাজেটের মধ্যে ভালো মানের স্মার্টফোন খুঁজছেন, তাঁদের জন্য আইটেল এ৫০সি একটি চমৎকার অপশন। এই ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি পর্দা, ২ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। ইউনিসক টি৬০৩ প্রসেসরে চলে ফোনটি। পেছনে ৮ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। টাইপ-সি ২.০ পোর্টযুক্ত ফোনটিতে আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরও আছে। দাম মাত্র ৬ হাজার ৭৫৫ টাকা।

২. নকিয়া ২৬৬০ ফ্লিপ

যাঁরা কম দামে একটি ফ্লিপ ফোন পেতে চান, তাঁদের জন্য নকিয়ার ২৬৬০ ফ্লিপ মডেলটি সেরা পছন্দ হতে পারে। এটি ফোর-জি নেটওয়ার্ক সমর্থন করে, বড় কিপ্যাড রয়েছে এবং ১ হাজার ৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটিতে ৪৮ এমবি র‍্যাম ও ১২৮ মেগাবাইট ধারণক্ষমতা থাকলেও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানো যায়। দাম ৭ হাজার ৪৯৯ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. ওয়ালটন অরবিট ওয়াই১৩

৬.৬ ইঞ্চি পর্দার এই ফোনটিতে ৪ গিগাবাইট র‍্যাম থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১.৬ গিগাহার্জ গতির অক্টাকোর প্রসেসর ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে, যা মেমোরি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। পেছনে ৮ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। দাম ৭ হাজার ৭৫৯ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৪. টিসিএল ৪০৮

৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে টিসিএল ৪০৮ মডেলের ফোনটিতে। পেছনে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। সেলফির জন্য সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। মিডিয়াটেক হেলিও জি২৫ অক্টাকোর প্রসেসরে চলে ফোনটি এবং এতে আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরও আছে। ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। দাম ৮ হাজার ৯৯৯ টাকা।

৫. ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি

ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি মডেলের ফোনটিতে ৯০ হার্ডজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি পর্দা রয়েছে। মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর, ৩ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতা থাকায় দ্রুত কাজ করা যায়। স্টিরিও স্পিকার, পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। রিভার্স চার্জিং ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। দাম ৯ হাজার ৪৯৯ টাকা।

৬. সিম্ফনি ম্যাক্স ৩০

৩ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার সিম্ফনি ম্যাক্স ৩০ মডেলের ফোনটিতে আইপি৫২ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা থাকায় ধুলাবালু ও পানির ছিটেফোঁটায় নষ্ট হয় না। ৬.৫৬ ইঞ্চি এইচডি পর্দা, অক্টাকোর ইউনিসক টি৬০৩ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলে ফোনটি। দাম ৯ হাজার ৯৯৯ টাকা।

৭. টেকনো স্পার্ক গো ২

৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস পর্দার ফোনটিতে ৩ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ইউনিসক টি৭২৫০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। দাম ৯ হাজার ৯৯৯ টাকা।