ঈদুল আজহা উপলক্ষে অনলাইন কোরবানির পশুর হাট পরিচালনা করছে বেঙ্গল মিট। গত ২৮ এপ্রিল থেকে এই হাট চালু রয়েছে। অনলাইন কোরবানির পশুর হাটের ওয়েবসাইটের ঠিকানা হলো https://qurbani.bengalmeat.com। সম্প্রতি বেঙ্গল মিটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কিভাবে কিনবেন অনলাইনে?
বেঙ্গল মিটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবসাইটে প্রবেশ করে ক্রেতারা সহজেই গরু ও খাসি কিনতে পারবেন। গরুর ক্ষেত্রে একক অথবা ভাগ কোরবানির যেকোনো একটি অপশন বেছে নিতে পারবেন। প্রতিটি প্রাণীর কোরবানি সম্পন্ন হয় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে পূর্ণ শরিয়াহ মেনে। এরপর মাংস আন্তর্জাতিক মান অনুযায়ী প্রক্রিয়াজাত, স্বাস্থ্যসম্মতভাবে প্যাকেজিং এবং সুনিয়ন্ত্রিত কোল্ড চেইন ব্যবস্থার মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়।
প্রকল্প ব্যবস্থাপকের বক্তব্য
এই কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক মো. সাদেকুল ইসলাম বলেন, ধর্মীয় মূল্যবোধ, খাদ্যনিরাপত্তা ও গ্রাহকের স্বাচ্ছন্দ্য—এই তিন বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বেঙ্গল মিটের প্রতিশ্রুতি
বেঙ্গল মিটের হেড অব রিটেইল শেখ ইমরান আজিজ বলেন, ‘এক যুগ ধরে বেঙ্গল মিট দেশের অন্যতম নির্ভরযোগ্য কোরবানি প্ল্যাটফর্ম হিসেবে আস্থা অর্জন করে আসছে। আমাদের অনেক গ্রাহকই ধারাবাহিকভাবে প্রতিবছর আমাদের সেবা গ্রহণ করেন।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেঙ্গল মিটের অনলাইন কোরবানি হাট একটি সমন্বিত ও আধুনিক সমাধান, যা গ্রাহকদের প্রচলিত ব্যবস্থাপনার বিভিন্ন জটিলতাকে সহজ করে দেয়। ক্রেতারা ঘরে বসেই পশু নির্বাচন, কোরবানি ও মাংস প্রক্রিয়াজাতকরণের সব ধাপ সম্পন্ন করতে পারেন।



