ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু শনিবার
ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু শনিবার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (১৬ মে) মিলবে ২৬ মের অগ্রিম টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে বরাবরের মতোই শতভাগ টিকিট অনলাইনে বিক্রয় করছে বাংলাদেশ রেলওয়ে।

টিকিট বিক্রির সময়সূচি

২৭ মের টিকিট বিক্রি করা হবে রবিবার ১৭ মে। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। ওই দিন ৩১ মের টিকিট ছাড়া হবে। এছাড়া ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট মিলবে।

টিকিট ক্রয় সংক্রান্ত নির্দেশনা

টিকিট বিক্রি সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী, ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে (স্ট্যান্ডিং) যাওয়ার টিকিট বিক্রি হবে। তবে এই টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে যাতায়াত করা যাবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতারণা এড়াতে সতর্কতা

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করতে। কারণ, নির্ধারিত মাধ্যম ছাড়া টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ