আন্তর্জাতিক ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ আইটি অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে অবস্থিত অফিসের জন্য এই পদে নিয়োগ দেবে। ১৪ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ৩১ মে পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ। পদের নাম: আইটি অফিসার। পদসংখ্যা নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়া এনজিও, তথ্যপ্রযুক্তি পরিষেবা বা সফটওয়্যার কোম্পানিতে কাজের দক্ষতা প্রয়োজন। ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
চাকরির ধরন ও কর্মস্থল
চাকরির ধরন চুক্তিভিত্তিক। কর্মক্ষেত্র অফিসে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল কক্সবাজার।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বীমা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, সন্তানের শিক্ষা ভাতা এবং নিয়ম অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ মে ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে।



