সিলেটে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে জেলায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত শিশুদের বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। হামের প্রাদুর্ভাব রোধে জেলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।


