ঘরে বসে ভোটকেন্দ্রের ঠিকানা ও ম্যাপ দেখার সহজ উপায়
ভোটকেন্দ্রের ঠিকানা ও ম্যাপ দেখার উপায়

ঘরে বসেই ভোটকেন্দ্রের ঠিকানা ও ম্যাপ দেখুন

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নিয়ে চারদিকে এখন উৎসবের আমেজ—প্রার্থীদের পোস্টার, ব্যানার, ডিজিটাল প্রচারণা, লিফলেট বিতরণ আর নানা প্রতিশ্রুতিতে মুখর পুরো দেশ। আর মাত্র কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটাররা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন।

আপনার ভোটকেন্দ্র কোথায় জানেন কি?

ঘরে বসে চারটি সহজ উপায়ে ভোটকেন্দ্রের ঠিকানা ও ম্যাপ জেনে নিতে পারবেন। নির্বাচন কমিশনের অফিসিয়াল অ্যাপ স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি বা তাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। এছাড়া হটলাইন নম্বর ১০৫-এ কল বা এসএমএসের মাধ্যমেও তথ্য জানা যাবে।

স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে

ভোটাররা এই অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্যের পাশাপাশি ম্যাপ দেখতে পারবেন। যেটা দেখে আপনার বাসা থেকে ভোটকেন্দ্র কতদূর তা জানতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।
  2. ইনস্টল শেষে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করুন।
  3. ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে।
  4. এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, ম্যাপ প্রদর্শিত হবে।
  5. ম্যাপে ক্লিক করলেই তা লোকেশন দেখতে পাবেন।

এই প্রযুক্তির ব্যবহার ভোটারদের জন্য নির্বাচনী প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করেছে।