বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন ও পরিচালিত মৌলভীবাজার জেলার চা-বাগানসমূহে ‘ব্যবস্থাপক’ পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চলমান। আগ্রহী প্রার্থীরা ২৭ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। পূর্বে যারা এই পদে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
পদের বিবরণ
পদের নাম: ব্যবস্থাপক
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ন্যূনতম স্নাতক ডিগ্রি আবশ্যক। বিএসসি (সম্মান) বা এমএসসি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বিশেষ করে উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, কৃষিতত্ত্ব ও ফরেস্ট্রি বিষয়ে। স্বনামধন্য কোনো চা-বাগানে বাগান ব্যবস্থাপক বা উপব্যবস্থাপক হিসেবে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও ভাতা
বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদনের নিয়ম
প্রার্থীদের ‘সচিব, বাংলাদেশ চা বোর্ড’ বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনের সাথে প্রার্থীর নাম ও বর্তমান ঠিকানা উল্লেখ করে ১০ টাকার ডাকটিকিটসহ ৯.৫ × ৪.৫ ইঞ্চি আকারের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি ১,০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
২৭ মে ২০২৬।
বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট https://teaboard.gov.bd/ ভিজিট করুন।



