পিকেএসএফের সহযোগী সংস্থা পিদিম ফাউন্ডেশনে ছয় ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ না থাকলেও আবেদনের শেষ তারিখ আগামী ১৫ জুন নির্ধারণ করা হয়েছে।
পদের বিবরণ
১. এরিয়া ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর। জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা। বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর। বেতন: শিক্ষানবিশ সময় ৫০ হাজার টাকা, স্থায়ীকরণের পর ৫৭ হাজার ২৬ টাকা।
২. শাখা ব্যবস্থাপক
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর। একই ধরনের এনজিওতে তিন বছরের অভিজ্ঞতা। বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। বেতন: শিক্ষানবিশ সময় ৩৮ হাজার টাকা, স্থায়ীকরণের পর ৪৫ হাজার ৫৭০ টাকা।
৩. হিসাবরক্ষক
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর। দুই বছরের অভিজ্ঞতা। কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় দক্ষতা আবশ্যক। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন: শিক্ষানবিশ সময় ২৫ হাজার টাকা, স্থায়ীকরণের পর ৩০ হাজার ৪২৩ টাকা।
৪. ঋণ সংগঠক (অভিজ্ঞতাসম্পন্ন)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর। দুই বছরের অভিজ্ঞতা। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন: শিক্ষানবিশ সময় ২২ হাজার টাকা, স্থায়ীকরণের পর ৩০ হাজার ৬৯ টাকা।
৫. ঋণ সংগঠক (অভিজ্ঞতাসম্পন্ন)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি। দুই বছরের অভিজ্ঞতা। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন: শিক্ষানবিশ সময় ২০ হাজার টাকা, স্থায়ীকরণের পর ২৭ হাজার ১৪৪ টাকা।
৬. ঋণ সংগঠক (অভিজ্ঞতার প্রয়োজন নেই)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন: শিক্ষানবিশ সময় ২০ হাজার টাকা, স্থায়ীকরণের পর ২৭ হাজার ১৪৪ টাকা।
শিক্ষানবিশ সময়
তিন বা ছয় মাস।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র মানবসম্পদ বিভাগ বরাবর ডাকযোগে অথবা নির্ধারিত লিংকে বা ই–মেইলে প্রেরণ করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
ঠিকানা: সিনিয়র উপপরিচালক (মানবসম্পদ ও আরটিডি), পিদিম ফাউন্ডেশন, প্লট–এ/৭৬, রোড–ডব্লিউ–১, ব্লক–এ, ইস্টার্ন হাউজিং পল্লবী ফেজ–২, রূপনগর, মিরপুর, ঢাকা–১২১৬।
অনলাইন আবেদন: ই–মেইল hr.pidim@gmail.com
আবেদনের শেষ তারিখ
১৫ জুন ২০২৬।



