১৭ দিনে প্রবাসী আয় ২৬ হাজার ৭২২ কোটি টাকা, বাড়ল ৩৫%
১৭ দিনে প্রবাসী আয় ২৬ হাজার ৭২২ কোটি টাকা

চলতি বছরের মে মাসের প্রথম ১৭ দিনে দেশে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৬ হাজার ৭২২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য

সোমবার (১৮ মে) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রোববার (১৭ এপ্রিল) একদিনেই প্রবাসী আয় এসেছে দুই হাজার ৬৬৩ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

বছরের ব্যবধানে বৃদ্ধি

গত বছরের মে মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৫ দশমিক ২০ শতাংশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অর্থবছরের সামগ্রিক চিত্র

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৭ মে পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ১৫১ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৬১৪ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৫০ শতাংশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ