সিরাজগঞ্জে সুতা কাটার মেশিনে ওড়না প্যাঁচিয়ে গৃহবধূর মৃত্যু
সিরাজগঞ্জে সুতা কাটার মেশিনে ওড়না প্যাঁচিয়ে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে সুতা কাটার মোটরচালিত মেশিনের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে মারজানা খাতুন (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

নিহত মারজানা খাতুন ওই গ্রামের হাসান আলীর স্ত্রী ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ধুমড়া কান্দা গ্রামের মাখনের মেয়ে। নিহত মারজানার স্বামী ও বাড়ির স্বজনরা জানান, প্রতিদিনের মতো সকাল থেকে মারজানা সুতা কাটার মেশিন দিয়ে সুতার রোল তৈরি করছিলেন। একপর্যায়ে গলায় থাকা ওড়না সুতা কাটার মেশিনের সঙ্গে প্যাঁচ লেগে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য

বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, খবর পেয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মারজানার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুতা কাটার মেশিনের মোটরের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা না হত্যা- তা ময়নাতদন্তের পর জানা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ