নীলফামারীর কিশোরগঞ্জে ৫০ লাখ টাকার অবৈধ জাল জব্দ
কিশোরগঞ্জে ৫০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল তৈরির কারখানা থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) বিকালে সদর ইউনিয়নের মধ্যরাজিব সয়ারকাজিপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিবরণ

অভিযানের সময় কারখানার মালিক পালিয়ে গেলেও একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে দুলু মিয়া নামে এক যুবককে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

উপস্থিত কর্মকর্তারা

এ সময় উপস্থিত ছিলেন ওসি লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মৎস কর্মকর্তা আব্দুস সালাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জব্দকৃত মালামাল ও পরবর্তী পদক্ষেপ

আরিফুর রহমান জানান, জব্দ তালিকায় অবৈধ জাল ও জাল তৈরির চারটা অটো সেলাই মেশিন রয়েছে। কারখানা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জব্দকৃত মালামালের ব্যবস্থা গ্রহণে মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ