আড়াইহাজারে ডাকাত হামলায় এসিল্যান্ড আহত, গ্রেফতার ২
আড়াইহাজারে ডাকাত হামলায় এসিল্যান্ড আহত, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আড়াইহাজার ও সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সোনারগাঁ উপজেলার চর নোয়াগাঁও এলাকার রাকিব ভূঁইয়া (২৯) ও সজীব মোল্লা (২২)।

পুলিশের বক্তব্য

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন বলেন, ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় সশস্ত্র ডাকাত দলের হামলায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খানসহ ছয়জন আহত হন। একই সময়ে পাশের একটি বাড়িতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ রয়েছে।

মামলা দায়ের

ঘটনার পরদিন শনিবার আহত ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ