পদ্মায় ২১ কেজির কাতল মাছ ৪৩ হাজারে বিক্রি
পদ্মায় ২১ কেজির কাতল মাছ বিক্রি ৪৩ হাজারে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে একটি বিশাল কাতল মাছ ধরা পড়েছে, যার ওজন ২১ কেজি ৫০০ গ্রাম। মাছটির মূল্য ধরা হয়েছে ৪৩ হাজার টাকা। শনিবার (২ মে) বিকাল ৫টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর মোহনায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলের বর্ণনা

কৃষ্ণ হালদার জানান, শুক্রবার রাতে কয়েকজন মিলে নৌকা নিয়ে পদ্মা নদীর মোহনায় জাল ফেলে মাছ ধরার জন্য অবস্থান নেন। কিন্তু রাতভর কোনো মাছ না পাওয়ায় শনিবার বিকালে জালে জোরে ধাক্কা অনুভব করেন। তখন বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলতেই বিশাল একটি কাতল মাছ পাওয়া যায়।

মাছ কেনাবেচা

তিনি আরও জানান, রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৪৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, তিনি মোবাইল ফোনে বিভিন্ন জেলায় যোগাযোগ করছেন। প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

মৎস্য কর্মকর্তার মন্তব্য

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, এত বড় কাতল মাছ নদীতে খুব একটা দেখা যায় না। তবে ইদানিং মাঝে মাঝে এ ধরনের বড় কাতল মাছ ধরা পড়ছে। পদ্মা নদীর পরিবেশ কিছুটা উন্নত হওয়ায় বড় মাছের উপস্থিতি বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ