বাজারে চালের দাম স্থিতিশীল, দাবি বাণিজ্যমন্ত্রীর
বাজারে চালের দাম স্থিতিশীল, দাবি বাণিজ্যমন্ত্রীর

চালের দাম বেড়েছে—এমন একটি গণমাধ্যমের খবরের সত্যতা যাচাই করতে রাজধানীর দুইটি বাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। বুধবার (১৭ জুন) রাজধানীর বাদামতলীর পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা।

পরিদর্শনে যা দেখা গেছে

পরিদর্শনে গিয়ে তারা চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক পেয়েছেন বলে জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাজার পরিদর্শনে চালের দামে বড় ধরনের কোনো পরিবর্তন পাওয়া যায়নি। মানভেদে এক থেকে দেড় টাকা পর্যন্ত তারতম্য রয়েছে, যা স্বাভাবিক বাজার পরিস্থিতির অংশ। মিল মালিকরা প্রতি বস্তায় ১০০ টাকা দাম বাড়ানোর চেষ্টা করলেও তার প্রভাব বাজারে পড়েনি বলে তিনি দাবি করেন।

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল

তিনি আরও বলেন, নয়াবাজারসহ অন্যান্য স্থানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। রোজার পর থেকে বাজারে বড় কোনো অস্থিরতা দেখা যায়নি। তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খাদ্যশস্যের মজুত সন্তোষজনক

খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দেশের খাদ্যশস্যের মজুত বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে। আপদকালীন মজুতের লক্ষ্যমাত্রা ১৩ লাখ টন হলেও বর্তমানে মজুত রয়েছে প্রায় ২০ লাখ টন। পাশাপাশি নিয়মিত সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে, ফলে খাদ্যশস্যের কোনো ঘাটতির আশঙ্কা নেই।

পরিদর্শন শেষে দুই মন্ত্রী জানান, বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ