ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামলেন এমপি এনামুল
ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামলেন এমপি এনামুল

যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক ফজরের নামাজ পড়েই ধান কাটতে নেমে পড়েছেন। রোববার (২৬ এপ্রিল) উপজেলার আড়পাতা বিলে গিয়ে কৃষকদের সঙ্গে ধান কাটেন জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য।

শ্রমিক সংকট ও আবহাওয়ার শঙ্কা

স্থানীয়রা জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখন মাঠে মাঠে ধান কাটার ধুম পড়েছে। তাছাড়া এলাকায় এখন শ্রমিক সংকট দেখা দিয়েছে। ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকট ও অনুকূল আবহাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। এমপি এনামুলের ধান কাটার মূল উদ্দেশ্য কৃষকদের সহযোগিতায় নানা শ্রেণি-পেশার মানুষকে উৎসাহ প্রদান করা।

উপজেলায় বোরো আবাদ

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মাহমুদা আক্তার জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২৭ হাজার ১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রাও একই ছিল। সবকিছু অনুকূলে থাকলে প্রায় ১৬ হাজার ২৬০ টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এমপির বক্তব্য

সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, 'শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় দ্রুত ধান ঘরে তুলতে সব শ্রেণি-পেশার মানুষকে কৃষকের পাশে দাঁড়াতে উৎসাহ প্রদানই আমার এ প্রয়াস।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ