কোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি জিলানী
কোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি জিলানী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিষ্কার করেছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এসএম জিলানী। শনিবার (২৫ এপ্রিল) সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালে এ কর্মসূচি পরিচালনা করেন তিনি।

স্থানীয়দের জন্য প্রাণের খাল

এ সময় জিলানী বলেন, সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালটি এ এলাকার মানুষের প্রাণের খাল। এ এলাকার অধিকাংশ মানুষ বিল থেকে ধান কেটে এ খাল ব্যবহার করে বাড়িতে তোলেন। খালটি কচুরিপানায় ভরে থাকার কারণে তা অসম্ভব হয়ে পড়েছিল। তাই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে খালটি পরিষ্কার করেছি। আগামীতেও উপজেলার সব এলাকায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

উপস্থিত নেতাকর্মীরা

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা মানিক হাওলাদার, অমিত মাহমুদ, রফিকুল ইসলাম হাওলাদার, যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ