নাসা গ্রুপের কর্মীদের বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ, তেজগাঁওয়ে যানজট
নাসা গ্রুপের কর্মীদের বিক্ষোভে তেজগাঁওয়ে যানজট

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লিংক রোডে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের কয়েকশ কর্মচারী। বুধবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ফলে সড়কটির একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

পরে পুলিশের অনুরোধে বেলা সোয়া ১১টার দিকে তারা সড়ক থেকে সরে যান। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভের বিবরণ

জানা গেছে, লিংক রোডের বটতলা ক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার দূরে নাসা গ্রুপের প্রায় ২০০ থেকে ২৫০ জন কর্মচারী সড়কের একপাশ বন্ধ করে অবস্থান নেন। এতে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল ব্যাহত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, 'সকালে নাসা গার্মেন্টসের কর্মচারীরা বেতন ভাতার দাবিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করে। পরে আমাদের অনুরোধে তারা প্রধান সড়ক ছেড়ে চলে যায়। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক চলছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ