কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয় থেকে ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছপটি সংরক্ষিত বনাঞ্চলের নদীতে অবমুক্ত করা হয়েছে।

কখন ও কোথায় উদ্ধার

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আংটিহারা গ্রামের লোকালয় থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

বন বিভাগের বক্তব্য

খাঁশিটানা বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান বলেন, একটি বিশ্বস্ত সূত্রে জানতে পারি আংটিহারা এলাকার লোকালয়ে একটি সামুদ্রিক কচ্ছপ আছে। পরে এমন সংবাদের ভিত্তিতে খাঁশিটানা বন টহল ফাঁড়ির বনরক্ষীরা, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করে ওজন মেপে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কচ্ছপের অবস্থা ও অবমুক্তি

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, উদ্ধারকৃত কচ্ছপটি সুস্থ করে বনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক বন বিভাগের লোকজন ঘটনাস্থল থেকে কচ্ছপটি উদ্ধার করে। পরে সেটি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ