দুপুরের মধ্যে ৫ জেলায় বজ্রবৃষ্টি, ৬০ কিমি বেগে ঝড়
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


