প্রাণ গ্রুপে ট্রেইনি এক্সিকিউটিভ পদে নিয়োগ, অভিজ্ঞতা লাগবে না
প্রাণ গ্রুপে ট্রেইনি এক্সিকিউটিভ পদে নিয়োগ, অভিজ্ঞতা লাগবে না

প্রাণ গ্রুপ ইনভেন্টরি কন্ট্রোল বিভাগে ট্রেইনি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৮ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ। পদের নাম: ট্রেইনি এক্সিকিউটিভ। বিভাগ: ইনভেন্টরি কন্ট্রোল। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে সংখ্যা ও তথ্য বিশ্লেষণে দক্ষতা এবং কম্পিউটারে এমএস এক্সেলে দক্ষতা। অভিজ্ঞতা প্রয়োজন নেই। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে।

বয়স ও কর্মস্থল

প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়। বয়সসীমা ২০ থেকে ৩২ বছর। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেতন ও সুবিধাদি

বেতন আলোচনা সাপেক্ষে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রাণ গ্রুপের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ