বেসরকারি বাণিজ্যিক ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি রিটেইল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট বিভাগে কর্মী নিয়োগ দেবে। পদের নাম ‘কালেকশন অফিসার’। এ পদে আবেদন করা যাবে ৭ জুলাই ২০২৬ পর্যন্ত।
পদের বিবরণ ও যোগ্যতা
ব্যাংকের নাম: ওয়ান ব্যাংক পিএলসি। বিভাগ: রিটেইল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট। পদের নাম: কালেকশন অফিসার। পদসংখ্যা: ১০। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: উল্লেখ নেই। বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর।
কর্মস্থল ও বেতন
কর্মস্থল: ঢাকা, ঢাকা (সাভার), গাজীপুর, নারায়ণগঞ্জ। বেতন: ২২,০০০ টাকা (মাসিক)।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে ওয়ান ব্যাংকের ওয়েবসাইটে ক্লিক করুন।



