কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ৭৮তম বোর্ড সভা পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের ৭৮তম বোর্ড সভা পুলিশ সদর দপ্তরে

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭৮তম বোর্ড সভা শনিবার (২৭ জুন) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সভায় ব্যাংকের বিনিয়োগ প্রস্তাব এবং নীতি সংক্রান্ত বিভিন্ন এজেন্ডা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপস্থিত সদস্যবৃন্দ

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (গোপনীয়) মো. কামরুল আহসান, ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার, স্বাধীন পরিচালক সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শামসুল হক সুফিয়ানি এবং কোম্পানি সচিব সাইফুল আলম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ