নগদে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, সপ্তাহে ২ দিন ছুটি
নগদে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার পদে নিয়োগ

ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড তাদের আইটি সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৪ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় ৪ জুলাই ২০২৬। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড। পদের নাম: সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার। বিভাগ: আইটি সার্ভিস ম্যানেজমেন্ট। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: সিএসই, আইসিটি, আইটি বা সমমানের বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা

আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ৩৬৫ প্রশাসন ও সহায়তায় দক্ষতা থাকতে হবে। হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশুটিংয়ে ভালো জ্ঞান প্রয়োজন। অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মস্থল ও সুবিধা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা: উল্লেখ নেই। কর্মস্থল: ঢাকা। বেতন: আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য/চিকিৎসা বীমা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে নগদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময়: ৪ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ