ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৯২০, নিখোঁজ ৫০ হাজার

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যার জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯০০ পার হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও চলছে মরিয়া চেষ্টা। তবে দুর্যোগের প্রায় দুই দিন পার হতে চললেও উপদ্রুত এলাকাগুলোয় বিদেশি উদ্ধারকারী দল ও আন্তর্জাতিক সহায়তা পৌঁছানোর গতি খুবই ধীর।

সরকারি তথ্যে নিহত ৯২০, আহত ৩ হাজার ৩৬০

ভেনেজুয়েলা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এ পর্যন্ত ৯২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩ হাজার ৩৬০ জন। এখনও ১৭২ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। রাজধানী কারাকাস ও এর আশপাশের এলাকায় এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে।

আফটারশকে নতুন আতঙ্ক

এর মধ্যেই শুক্রবার বিকালে কারাকাস এবং কাছাকাছি মারাকাই শহরে ৪.৯ মাত্রার আরেকটি মৃদু আফটারশক অনুভূত হওয়ায় মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় সরকারি ত্রাণ ও উদ্ধারকাজের ধীরগতির কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লা গুয়াইরায় নাজুক পরিস্থিতি

লা গুয়াইরা রাজ্যের পরিস্থিতি সবচেয়ে নাজুক। সেখানে ভারী যন্ত্রপাতির তীব্র সংকট এবং প্রশাসনের সীমিত উপস্থিতির কারণে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা খালি হাতেই ধ্বংসস্তূপ সরাচ্ছেন। লা গুয়াইরা শহরের 'হুগো চাভেজ' নামের একটি আট তলা আবাসন কমপ্লেক্সের নিচে চাপা পড়ে আছেন ২৫ বছর বয়সী জেনিফার পালাসিওসের ৬ বছরের ছেলেসহ পরিবারের ছয় সদস্য।

ক্ষোভ প্রকাশ করে জেনিফার বলেন, কেবল স্থানীয় কমিউনিটির মানুষেরাই নিজেদের চেষ্টায় এ পর্যন্ত লোকজনকে জীবিত উদ্ধার করতে পেরেছে। কংক্রিটের স্ল্যাবগুলো সরানোর জন্য আমাদের ক্রেন দরকার। এখনও অনেক মানুষ ভেতরে আটকে আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজনৈতিক চ্যালেঞ্জ

এদিকে এই প্রাকৃতিক বিপর্যয় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেসের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরোর সরকারে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রদ্রিগেস নিজেকে রাজনৈতিক পরিবর্তনের দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

ক্ষয়ক্ষতি ৬৭০ কোটি ডলার

জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৭.২ এবং ৭.৫ মাত্রার এই দুটি ভূমিকম্পে ভেনেজুয়েলায় সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলার। দ্বিতীয় দফার কম্পনটি ছিল গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

সূত্র: রয়টার্স