জয়পুরহাটে চাকরি মেলায় ৩২০ তরুণ-তরুণীর স্পট নিয়োগ
জয়পুরহাটে চাকরি মেলায় ৩২০ তরুণ-তরুণীর স্পট নিয়োগ

জয়পুরহাটে একটি ব্যতিক্রমী চাকরি মেলায় ৩২০ তরুণ-তরুণী তাৎক্ষণিক নিয়োগ পেয়েছেন। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ অর্থায়নে ‘রেইজ’ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) নামের একটি বেসরকারি সংস্থা।

মঙ্গলবারের মেলায় অংশগ্রহণ ও নিয়োগ

মঙ্গলবার জয়পুরহাট পৌর শহরের মাদ্রাসাপাড়া মহল্লায় ‘এসো’-এর প্রধান কার্যালয় চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এতে আইটি সাপোর্ট, ওয়েল্ডিং, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন ও মোটরসাইকেল সার্ভিসিংসহ বিভিন্ন পদে মোট ১ হাজার ৬০০ চাকরিপ্রার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে জীবনবৃত্তান্ত (সিভি) যাচাই ও সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে ২১টি স্বনামধন্য জাতীয় ও স্থানীয় প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে ৩২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের নিয়োগ দেয়।

উদ্বোধন ও বক্তব্য

এর আগে সকালে রং-বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পিকেএসএফের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। ‘এসো’-এর নির্বাহী পরিচালক মতিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার ফারুক হোসাইন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ এবং ‘এসো’-এর উপ-নির্বাহী পরিচালক আতাউর রহমান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেলার তাৎপর্য ও অন্যান্য আয়োজন

আলোচকরা বলেন, এ ধরনের মেলা নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি সেতুবন্ধন হিসেবে কাজ করে। নিয়োগের পাশাপাশি মেলায় সিভি হালনাগাদ ও ক্যারিয়ার বিষয়ক পরামর্শমূলক সেমিনারেরও আয়োজন করা হয়, যা স্থানীয় যুবকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী চাকরি মেলা

উল্লেখ্য, এর আগের দিন সোমবার শহরের সবুজনগর এলাকায় পিকেএসএফের আর্থিক সহায়তায় পৃথক এক চাকরি মেলার আয়োজন করেছিল ‘জাকস ফাউন্ডেশন’, যেখানে ২০০ তরুণ-তরুণী চাকরি লাভ করেন।