হাউসকিপিং ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁও
হাউসকিপিং ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁও

পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ‘হাউসকিপিং ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৮ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও। পদের নাম: হাউসকিপিং ম্যানেজার। পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: হোটেলে হাউসকিপিং বিভাগে ব্যবস্থাপকীয় পদে কাজের দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর।

চাকরির ধরন ও শর্ত

চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিসে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর। কর্মস্থল: ঢাকা। বেতন: আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সুবিধাদি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: ১৮ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ